স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী অ্যাড. রতন কুমার রায়ের মৃত্যুতে জেলা আয়কর অফিসে নেমে এসেছে শোকের ছায়া। নির্বাক অফিসে কর্মকর্তা-কর্মচারী ও আয়কর দাতারা। তার অকাল মৃত্যু কোন ভাবেই যেন মেনে নিতে পারছেন না তারা।
বুধবার দুপর ২টা ৩০ টায় কলকাতাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে কলকাতায়ই সৎকার করা হয় তাকে। অ্যাড. রতন কুমার রায় ২০০১ সালে সুনামগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন অবস্থায় আয়কর দাতাদের আইনী পরামর্শ প্রদান, আয়কর প্রদানে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন।
এদিকে অ্যাড. রতন কুমার রায়ের আকস্মিক মৃত্যুতে আয়কর বিভাগের অপুরণীয় ক্ষতি হয়েছে বলে জানান জেলা আয়কর অফিসের কর্মকর্তারা।
জেলা আয়কর অফিসের উচ্চমান সহকারি শওকত আলী বলেন,‘আয়কর আইনজীবী হিসেবে অ্যাড. রতন রায় ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। এতো ফাইল ডিল করতেন যা অন্যদের পক্ষে করা সম্ভব নয়।’
তিনি বলেন, ব্যক্তি হিসেবে প্রাণবন্ত লোক ছিলেন। অফিসে সবার সাথে ভালো সম্পর্ক ছিলো তার। একজন দক্ষ আয়কর আইনজীবীকে হারিয়ে আমাদের অপুরণীয় ক্ষতি হয়েছে।
অফিস সহকারি জুয়েল আহমেদ বলেন, রতন বাবু ছিলেন একজন কর্মট ব্যাক্তি। ক্লান্তিহীন পরিশ্রম করতেন উনি।
উনার পরিশ্রম দেখে আমরা অনেক সময় উনাকে জিজ্ঞাসা করতাম,আপনি এত কাজ কেমন করে করেন দাদা? আপনার গায়ে এতো পরিশ্রম কিভাবে সয়। তিনি হেসে হেসে বলতেন,‘কাজ না করলে আয়কর দাতাদের সমস্যা হবে।’
জুয়েল আরো বলেন,উনি বন্ধুর মতো আচরণ করতেন আমাদের সাথে। আমরা দেখেছি আয়কর দাতাদের সাথে উনার ভাল সম্পর্ক ছিল।
অ্যাড. রতন কুমারের অধিনন্থ কর্মচারি লিটন বিশ্বাস বলেন,‘স্যারের মতো মানুষ আমি আর দেখিনি। উনি আমাকে নিজের ছেলের মতো দেখতেন।
এদিকে অ্যাড. রতন কুমার রায়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাস, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু প্রমুখ।
এছাড়া পৃথক বিবৃতি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা মহিলা ঐক্য পরিষদ, জেলা আইনজীবী ঐক্য পরিষদ, জেলা ছাত্রযুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটি, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রী শ্রী জগন্নাথজিউড় মন্দির পরিচালনা কমিটি, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক সুনামগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, যুগ্ম আহবায়ক বিভাষ দে, সদস্য সচিব দেবাশীষ দাশগুপ্ত, সদর থানার আহবায়ক আশীষ কান্তি দাস, যুগ্ম আহবায়ক রাজীব বণিক, সদস্য সচিব টিংকু চৌধুরী, পৌর কমিটির আহবায়ক দুর্জয় দত্ত পুরকায়স্থ, যুগ্ম আহবায়ক নীহার দে, সদস্য সচিব দীপ্ত।