জামালগঞ্জ প্রতিনিধি
অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছে এক ব্যবসায়ী। রবিবার রাত ২টায় জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের সোনাপুর হিন্দুপাড়ার ব্যবসায়ী বিঞ্চু নন্দীর মুদির দোকানে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি। আগুন দেখে ক্ষতিগ্রস্ত বিঞ্চু নন্দীর চিৎকারে গ্রামবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে তার দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিঞ্চু নন্দী বলেন, দোকানে থাকা সব মালামালই পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি।
এ ব্যাপারে জামালগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা বলেন, ক্ষতিগ্রস্ত বিঞ্চু নন্দির দোকান ঘরটি মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে। তার দোকানে প্রায় ১৫ লক্ষ টাকার মালামালের সাথে নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনুকা ভৌমিক ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সহযোগিতার আশ^াস দেন।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, ইউপি সচিব গুনেন্দ্র তালুকদার।