কবি ও গীতিকার বাবর বখত’র কথায় ও অমিত কর’র সুর ও সঙ্গীতে গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুরাতন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনরা। কবি রুনা লেইস’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর মাস উপলক্ষে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। আমেরিকা প্রবাসী সমাজ সেবক নাদের বখত’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা জিতেন্দ্র তালুদার পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, আইনজীবী ও কলামিস্ট স্বপন কুমার দেব, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাড.পীর মতিউর রহমান, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা নূরুল মোমেন, অ্যাড. সালেহ আহমদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, সাবেক পৌর কাউন্সিলর কলি তালুকদার আরতি, সাংবাদিক রওনক আহমদ বখত, আওয়ামী লীগ নেতা করুনা সিন্ধু চৌধুরী বাবুল, বিজয় তালুদার বিজু, আব্দুল মতিন, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরী, শাহ আক্তারুজ্জামান, পৌর প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, সাংবাদিক মাসুম হেলাল, শামসুল কাদির মিছবাহ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, বিজয় নন্দী বিকু, শাহরিয়ার আহমদ রিগ্যান প্রমুখ।
মোড়ক উন্মোচন শেষে বাবর বখত’র লেখা গান পরিবেশন করেন অ্যাড. দেব দাস চৌধুরী রঞ্জন, সুহেল আহমদ, আতাব, আনাস, পৃথা দেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি