- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অজু করতে গিয়ে পানি ডুবে যুবকের মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে সুজন মিয়া (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক সিলেট শাহপরাণ থানার দেওয়ানের চক এলাকার পাখি মিয়ার ছেলে।
সোমবার দুপুরে পুলিশ মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদের পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান সুজন মিয়া। তিনি গত ২০ দিন আগে মক্রমপুর গ্রামে তাঁর নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সুজন মৃগীরোগী ছিলেন। এ রোগের কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারনা করছেন পরিবারের সদস্যরা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • [১]