স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ নতুন কোর্ট এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। রবিবার বিকাল ৫ টায় নির্মাণাধীন ভবনের নিচতলায় এই ব্যক্তির লাশ পাওয়া যায়। পুলিশ ধারণা করছে ওই ব্যক্তিকে খুন করে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ জনকে বিকাল সাড়ে ৫ টায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সুনামগঞ্জের নতুন কোর্ট এলাকায় ১০ তলা ভবনের নির্মাণ কাজ চলছে। নির্মাণাধীন ভবনের নিচতলায় অজ্ঞাত এই ব্যক্তির লাশ পাওয়া যায়। লাশের গলায় রশি পেছানো ছিলো। মাথায় পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নাম পরিচয় পাওয়া যায় নি। এখনো (বিকাল ৬ টায়) কাউকে আটক করা হয়েছে বলা যাবে না।