স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী অ্যাডভোকেট নাহিদ আফরোজ সুলতানা,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিনী প্রকৌশলী সারা ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট
তানজিল হক, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য সুবিমল চক্রবর্ত্তী চন্দন। উপস্থিত ছিলেন শিক্ষক খদিজা বেগম, লাকী চৌধুরী, রুম্মানা আক্তার, শরীফা আক্তার, প্রীতি ভূষণ চক্রবর্তী, অভিভাবক প্রতিনিধি আল-আমিন, সুম্মিতা দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাফাত উল হক চৌধুরী।