স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের স্থায়ী ক্যাম্পাসে মো. নূরুল হক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন, সহকারী পরিচালক মো. ইব্রাহীম আল মামুন মোল্লা, জেলা প্রতিবন্ধী
বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ভবন নির্মানের দাতা জিয়াউল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুল হক সরকার, সহকারী শিক্ষক সাফাত উল হক চৌধুরী, অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।