মিনহাজ তুষার
প্রকৃতির অদ্ভুত কি খেলা ?
ক্ষুদ্রাতিক্ষুদ্র অণুজীবের এক ভয়ঙ্কর চেহারা ।
জনশূন্য টাইমস স্কয়ার
রংবেরং এর সুউচ্চ ভবন আর বিল বোর্ড
নিদারুণ নীরবতা!
ভ্যাটিকান সিটিতে নিঃসঙ্গ বসে আছেন পোপ
কালো ধোয়ায় আচ্ছন্ন আকাশ
আজানের ধ্বনি
আস সালাতু ফি বয়্যুতিকুম
আস সালাতু ফি বয়্যুতিকুম
আল্লাহ হুয়াকবার, আল্লাহ হুয়াকবার
লা ইলাহা ইল্লাল লা ।
আইফেল টাওল্লারের পাদদেশে দেখা মেলা না
চুম্বনরত যুগলের
ভালোবাসার শহর প্যারিসে নিশ্চুপ নিস্তবতা
ল্যুভরে দর্শকহীন বেদিতে নীরবে হাসছে মোনালিসা।
ব্যস্ততম বিমান বন্দরে নেই কোন ব্যস্ততা
জেএফকে কি হিথ্রো
আওয়াজ দিয়ে উড়ছে না কিছুই ।
হাওড়া ষ্টেশনে পড়ে আছে
নিথর বগিগুলো
ঝি ঝি ৃঝিক ঝিক
ভোঁ ভোঁ সাইরেনর অপেক্ষায়
ভারতের আকাশ ।
মহা পরাক্রমশীলরা আতঙ্কিত
হোম কোয়ারেন্টাইনে
ব্যস্ত সকলে
হ্যান্ড স্যানিটেশনে ।
ইরাক, সিরিয়া কিংবা আফগানিস্তানের
তেল কূপ সব অরক্ষিত !!!!
হোমস , আলেপ্পো দামসেস্ক হতে
কোন বিস্ফোরণের আওয়াজ
কারও কানে আসে না ।
এ যেন আচমকা এক যুদ্ধ বিরতি
যুদ্ধবাজ ট্র্যাম্পের যুদ্ধ খেলায় ইস্তফা
ট্রুডোর চোখে জল
খোমেনির প্রার্থনা ।
থমকে গেছে ডেট্রয়েট
ধস নেমেছে শেয়ার বাজারে
NYC, SSE কিংবা DSC
বাড়ছে দাম হু হু ৃ.
চাল ডাল আর কত কিছু ।
স্পর্শে স্পর্শে ছড়িয়ে পড়েছে
মানুষ হতে মানুষের দেহে
চীন হতে ইউরোপে
আমেরিকা হতে ভারত কিংবা আফ্রিকায়
প্রকৃতির অদ্ভুত কি খেলা
ক্ষুদ্রাতিক্ষুদ্র অণুজীবের এক ভয়ঙ্কর চেহারা ৃ
২৪ মার্চ ২০২০
সিলেট