- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অতঃপর ভালবাসা

মাহবুবুল হাছান শাহীন
সেদিনও বৃষ্টি ঝরেছিল অঝোর ধারায়
চোখের কোণের জলটুকু মিশেছিল বৃষ্টির জলে
সেদিও প্রতীক্ষায় ছিলামÑভালবাসার
                         চোখে চোখে রাখার।
সেদিনও সূর্য উঠেছিল পুব আকাশে
সেদিনও দিনশেষে অস্ত গিয়েছিল সূর্য
প্রতীক্ষা,
       চাঁদ উঠার।
সেদিনও হাওরের বিস্তৃত জলরাশি
খেলা করছিল দিগন্ত বিস্তৃত আকাশের সাথে,
সেদিনও কড়চ গাছের ফাঁকে মিষ্টি হাওয়ায়
খেলা করছিল একটি সাদা বক।
ভালবাসা,
ভালবাসা ফিরে আসুক বারবার
দীপ্তচলার পথে,
কারো চোখের জল হয়ে নয় Ñ
উৎসর্গ: জোছনার কবিকে

  • [১]