- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে স্বামী স্ত্রীর যোগদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছেন মো. কামরুজ্জামান ও আইনুর আক্তার পান্না। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ফুল দিয়ে তাদের বরণ করেন জেলা   প্রশাসক শেখ রফিকুল ইসলাম। মো. কামরুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও আইনুর আক্তার পান্না অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) হিসাবে দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য মো. কামরুজ্জামান ও আইনুর আক্তার পান্না স্বামী-স্ত্রী। ইতোপূর্বে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে সুনামগঞ্জের দায়িত্ব পালন করেছেন। স্বামী মো. কামরুজ্জামান ছিলেন দোয়ারাবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্ত্রী আইনুর আক্তার পান্না ছিলেন ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা। পদন্নোতি পেয়ে তারা আবারো সুনামগঞ্জের এসেছেন।  

  • [১]