অতিরিক্ত ভর্তি ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছে সুনামগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল ১০টায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের পাশে অবস্থান ধর্মঘটে মিলিত হয়। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রিয়নের সভাপতিত্বে ও পাপ্পু সরকারের সঞ্চালনায় অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন, ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী তারেক চৌধুরী, পুলক তালুকদার, অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী দ্বিপাল ভট্টাচার্য্য, শেখ ফয়সল আহমদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অমিত, সুহেল প্রমুখ।
বক্তারা বলেন, কলেজ কর্তৃপক্ষ অন্যায়ভাবে রশিদ ছাড়া অতিরিক্ত ভর্তি ফি আদায় করছে। যদি ভর্তি ফি কমিয়ে না আনা হয় এবং রশিদ ছাড়া কোন ধরনের টাকা আদায় করা হয় তাহলে শিক্ষার্থীরা তা প্রতিহত করবে। প্রেস বিজ্ঞপ্তি