- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অতিরিক্ত ভাড়া নিলেই ভ্রাম্যমাণ আদালতের শাস্তি

স্টাফ রিপোর্টার,তাহিরপুর
পণতীর্থে ¯স্নান ও শাহ আরেফিন (র.) এর মাজারে ওরস মোবারকে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে তাহিরপুর উপজেলা প্রশাসন থেকে ইজারাদারদের ডেকে ভাড়া আদায়ের তালিকা দেয়া হয়েছে। তালিকাতে বলা হয়েছে, যাত্রী পাড়াপারে দুই টাকা, মোটর সাইকেল পারাপাড়ে পাঁচ টাকার বেশি নেয়া যাবে না। প্রশাসন থেকে আরো জানিয়ে দেয়া হয়েছে কোন ইজারাদার অতিরিক্ত টোল আদায় করলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেয়া হবে। অপরদিকে জেলা সদর থেকে কোন গণপরিবহন বা বড় ধরনের গাড়ি লাউড়েরগড়ে ঢুকতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত গ্রহণের কথা জানা গেছে।  এগুলো বিশ্বম্ভরপুর উপজেলাতে আটকে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,‘পণতীর্থ ও শাহ আরেফিন (র.) এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে

  • [১]