- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অদ্বৈতাচার্য প্রভুর ৫৮১তম আবির্ভাব তিথি উপলক্ষে হরিনাম সংকীর্ত্তন শুরু

স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী অদ্বৈতাচার্য প্রভুর ৫৮১তম আবির্ভাব তিথি উপলক্ষে তাহিরপুরের রাজারগাঁওয়ে অদ্বৈতাচার্য প্রভুর জন্ম জয়ন্তী ও ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন মহোৎসর শুরু হয়েছে। গত ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় দামোদর মহারাজের পরিবেশনায় শ্রীমদ্ভাগবদ গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বৃহস্পতিবার রাত ৯টায় শ্রীশ্রী অদ্বৈত       
 সম্প্রদায়ের পরিবেশনায় হরিনাম মহাযজ্ঞের মাধ্যমে অধিবাস অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি শুক্রবার অরুণোদয় থেকে শুরু হওয়া হরিনাম সংকীর্ত্তন আগামী ৬ ফেব্রুয়ারি সোমবার ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত পরিবেশিত হবে। পালাক্রমে হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন পিরোজপুরের অষ্টসখি সম্প্রদায়, গোপালগঞ্জের যুগল কৃষ্ণ সম্প্রদায়, সিরাজগঞ্জের রূপ নারায়ণ সম্প্রদায়, গোপালগঞ্জের জয়লক্ষ্মী সম্প্রদায়, মধ্যনগরের ঘিলাগড়ার উমা রানী সম্প্রদায়, জামালগঞ্জের ভরতপুরের আদি শ্রীনাম সংঘ ও গোপালগঞ্জের মা দেবী সম্প্রদায়। ৬ ফেব্রুয়ারি সোমবার ভোর ৫টা ১ মি. নামকীর্ত্তন সহকারে নগর পরিক্রমা এবং সকাল ৭টায় হরিনাম মহাযজ্ঞের পুর্ণাহুতি, দধিভান্ড ভঞ্জন ও মহাপ্রসাদ আস্বাদনের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।
শুক্রবার অদ্বৈতাচার্য প্রভুর মন্দির পরিদর্শন করেছেন, ভারতের বৃন্দাবনের শ্যাম কুন্ড- রাধা কুন্ডের মহন্ত শ্রীশ্রী মুরারীচাঁদ, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশসহ বিভিন্ন এলাকার বৈষ্ণব, সাধু, মহন্তগণ ।
এসময় উপস্থিত ছিলেন অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সহ সভাপতি মধু রায়, জয়ন্ত রায়, সাধারণ সম্পাদক কানন বন্ধু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন তালুকদার, প্রচার সম্পাদক স্বপন কুমার বর্মন প্রমুখ।

  • [১]