- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অদ্বৈত জন্মজয়ন্তীতে আলোচনা সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
শ্রী শ্রী অদ্বৈতাচার্য প্রভুর ৫৮৪তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে পণতীর্থে শ্রী অদ্বৈত শীর্ষক আলোচনা সভা ও ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। প্রাচীন লাউড় রাজ্যের নবগ্রামে বর্তমান তাহিরপুর উপজেলার রাজারগাঁওস্থ শ্রী শ্রী অদ্বৈতজন্মধামে শনিবার থেকে শ্রী শ্রী অদ্বৈতাচার্য প্রভুর জন্মজয়ন্তী উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ হরিনাম সংকীর্তন শুরু হয়। জন্মজন্তী উপলক্ষে শুক্রবার পণতীর্থে শ্রী অদ্বৈত শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। জন্মধাম প্রাঙ্গণে আলোচনা সভায় শ্রী শ্রী অদ্বৈতধাম পরিচালনা কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল’র সভাপতিত্বে এবং মনোলাল রায় মুন্না’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত চন্দ্র রায়।
প্রধান আলোচক ছিলেন সুনামগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ গীতা প্রজ্ঞাতীর্থ দীপক রঞ্জন দাশ, সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, মঞ্জু লাল তালুকদার, মধুসুদন রায়। এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং বস্ত্র বিতরণ করা হয়। পরে হরিনাম সংকীর্তনের মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।
হরিনাম সংকীর্তনে মহানাম সুধা পরিবেশনায় রয়েছেন মাদারীপুর জেলার গণেশ পাগল সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার রাই রসরাজ সম্প্রদায় ও রাই বিনোদিনী সম্প্রদায়, খুলনা জেলার জয় মা শিবানী সম্প্রদায়, ঘিলাগড়া মধ্যনগরের উমা রানী সম্প্রদায়, তাহিরপুর উপজেলার ঈশিতা সম্প্রদায়, রাজারগাঁওের শ্রী শ্রী অদ্বৈত সম্প্রদায়।

  • [১]