শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাবেক সভাপতি অকাল প্রয়াত আব্দুল মোনায়েম স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির আয়োজেন শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর হিজল বাস ভবনের মুন্সী আরফান আলী হল রুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার।
ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও সুনামগঞ্জ এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনচান মিয়া, শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক সৈয়দ রমিজ উদ্দিন, জীবদ্বারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল মিয়া, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, অকাল প্রয়াত আব্দুল মোনায়েম’র কন্যা ও প্রাথমিক শিক্ষিকা মেহের নিগার জেসমিন প্রমুখ।
শেষে আব্দুল মোনায়েম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।