দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার বিকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সাংগঠনিক
সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ, নির্বাহী সদস্য মোশাহিদ আলী, এম এ কাসেম চৌধুরী, সামিউল কবির, সালেহ আহমদ হৃদয়, মো: জামিউল ইসলাম তুরান, আলাল হোসেন, ছায়াদ হোসেন সবুজ।
উল্লেখ্য যে, গত ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৪ টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেন।