- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অধ্যাপক আব্দুল হামিদের মৃত্যুতে বাকবিশিস’র শোক

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখা অধ্যাপক আব্দুল হামিদের মৃত্যুতে ােক প্রকাশ করেছে। বৃহস্পতিবার অধ্যাপক শুভঙ্কর তালুকদার’র সভাপতিত্বে ও প্রভাষক মো. জামাল হোসেন’র সঞ্চালনায় অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের বাসভবনে সভায় সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
সভায় অধ্যাপক আব্দুল হামিদের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন জেলা সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সহ-সভাপতি প্রভাষক আব্দুল বাতেন, সহ সাধারণ সম্পাদক শাহিনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, শিক্ষা ও গবেষনা সম্পাদক প্রভাষক মো. মশিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক সবিতা বীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]