বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) শালা উপজেলা কমিটির আহ্বায়ক ও শাল্লা কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাসের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার নেতৃবৃন্দ।
শিক্ষকের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে সঠিক তদন্তপূর্বক সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য বাকবিশিস, জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর শনিবার স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যাপক শুভংকর তালুকদার মান্না, সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য ও সদস্য প্রভাষক মোঃ ওসমান গণী, সহকারী গ্রন্থগারিক স্বপন রায় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
এদিকে সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাসের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে জেলা উদীচী। শনিবার এক প্রেস বিবৃতিতে জেলা উদীচী ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবি জানায়। অন্যতায় উদীচী জেলা ব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতি প্রদানকারীরা হলেন জেলা উদীচী’র শীলা রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ।
উল্লেখ্য, শাল্লা উপজেলা উদীচীর সভাপতি, শাল্লা কলেজের সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আলোকিত মানুষ গড়ার কারিগর। গত শুক্রবার তিনি ঘুঙ্গিয়ারগাঁও বাজারে আসার সময় ওৎপেতে থাকা পিন্টুর নেতৃত্বে বাদল, জুয়েল, হিল্লোল, বিন্দুসহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসী অতর্কিতে তার উপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি