স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক রামেন্দু ভূষণ রায়ের স্মরণে শোকসভা করেছে সুনামগঞ্জ মহিলা সমিতি। সোমবার বিকাল ৪ টায় পৌরশহরের উকিলপাড়ার মহিলা সমিতির কার্যালয়ে এই শোকসভা অনুষ্ঠিত হয় । জেলা মহিলা সমিতির সহ-সভাপতি আমেনা আখঞ্জির সভাপতিত্বে ও সম্পাদিকা মুনমুন চৌধুরীর সঞ্চালনায় শোকসভায়
বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য রায়হান মঞ্জুর চৌধুরী, দিলারা বেগম, সঞ্চিতা চৌধুরী, সালেহা বেগম, সালেহা মজিদ, সুমাইয়া বেগম, শিউলী বেহম, রুহেনা আক্তার চৌধুরী প্রমুখ।
উল্লেখ, অধ্যাপক রামেন্দু ভূষণ রায় সুনামগঞ্জ মহিলা সমিতির সভানেত্রী উষা রায়ের স্বামী । শোকসভায় অধ্যাপক রামেন্দু ভূষণ রায়ের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।