স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক শহরের জেল রোডের বাসিন্দা রামেন্দু ভূষণ রায় (৮১) আর নেই। মঙ্গলবার রাত ১২.১৮ মিনিটে শহরের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বুধবার বিকেলে শহরের ধোপাখালী শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে পৃথক পৃথকভাবে গভীর শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী এবং পৌরসভার ৪ নম্বর ওর্য়াডের পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ।