- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনলাইনে একাদশ শ্রেণির পরীক্ষা- প্রথম দিনে অংশ নিয়েছে ৮২% শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজে অনলাইনে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের বাংলা পরীক্ষায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও প্রায় ৮২% শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এমসিকিউ পদ্ধতিতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরু হয় ১১টার। সময় ছিল ৫০ মিনিট। শুক্রবার ছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সকল পরীক্ষা একই নিয়মে অনুষ্ঠিত হবে।
জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এননিতেই সকল শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে প্রমোশনের একটা নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তবে শিক্ষার্থীরা যেনো পড়াশোনা থেকে দূরে না যায় সেজন্য পরীক্ষা নেয়া হয়েছে। মূলক শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো ও শিক্ষার জন্য অনলাইনে পরীক্ষা নেয়া হয়েছে। যারা অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তাদের প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট এবং ক্লাসে উপস্থিতি দেখা হবে।

  • [১]