- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনলাইন লাইসেন্সিং বিষয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
কয়লা আমদানি ও রপ্তানি অধিদপ্তরের কার্যক্রম এবং অনলাইন লাইসেন্সিং মডিউল সম্পর্কে ধারণা বিষয়ে মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত সচিব প্রাণেশ রঞ্জন সূত্রধর। জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ সভাপতি খন্দকার মঞ্জুর আহমদ’র সভাপতিত্বে ও পরিচালক নুরুল ইসলাম বজলু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিরুল হক, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়র্স গ্রুপের সভাপতি আহমদ শাখাওয়াত চৌধুরী সেলিম, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সচিব পুলক দাস, পরিচালক মো. এনামুল হক, মো. নূরে আলম, অমল কান্তি কর, জি.এম তাসসিজ প্রমুখ।
মত বিনিময় সভায় প্রধান অতিথি অতিরিক্ত সচিব প্রাণেশ রঞ্জন সূত্রধর বলেন, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেবাসমূহ অটোমেশনের লক্ষ্যে ঙহষরহব খরপবহংরহম গড়ফঁষব (ঙখগ) সফটয়্যারের মাধ্যমে সেবা কার্যক্রম চালু হয়েছে। ঙহষরহব খরপবহংরহম গড়ফঁষব (ঙখগ) চালু হওয়ায় বিদ্যমান (ম্যানুয়াল) পদ্ধতিতে নিবন্ধিত আমদানিকারক, রপ্তানিকারক ও ইন্ডেন্টরদের ম্যানুয়াল সনদপত্র রহিত করে ঙখগ ডাটাবেজে অন্তর্ভুক্তির লক্ষ্যে রি- রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইন সনদপত্র প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

  • [১]