- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনিয়মের অভিযোগে ইনসান এইডের বাংলাদেশ প্রতিনিধিকে অব্যাহতি

লন্ডন প্রতিনিধি
যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘ইনসান এইড’ এর বাংলাদেশ প্রতিনিধি খালেদ আহমদকে অস্বচ্ছতা এবং সংগঠনের জমিজমা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ‘ইনসান এইড ইউকে’। চ্যারিটি সংগঠন   ইনসান এইডের চেয়ার ও খালেদ আহমদের ভাই হাফেজ মৌলানা ইউসুফ সালেহ  আমাদের প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৪ সেপ্টেম্বর ২০১৭ সালে সংগঠনের ট্রাষ্ট্রি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক খালেদ আহমদকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

  • [১]