- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনিয়মের দাবি তদন্তের জন্য ৭ সদস্যের কমিটি

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার চার কৃষক সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করেন। এই ঘটনা অনুসন্ধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানাকে আহবায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী দেবজিৎ পাল, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলীলেন্দু কুমার তালুকদার, প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, পানি উন্নয়ন বোর্ডের এসও রায়হান উদ্দিন, সদর ভূমি অফিসের তহসিলদার নুর আলী।
বুধবার বেলা তদন্ত কমিটির সদস্যগণ সরেজমিনে হাওরের অভিযুক্ত সবকটা বাঁধ পরিদর্শন করেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, ইতিমধ্যে বাঁধের মাটি কাটার কাজ শেষ করা হয়েছে। প্রতিদিন তদারকি করে বাঁধের কাজ দেখা হচ্ছে। যেখানে ত্রুটি খোজে পাওয়া যাচ্ছে সেইসব বাঁধে তাৎক্ষণিক ভাবে কাজ করানো হচ্ছে। অনিয়মের অভিযোগ পাওয়ার সাথে সাথে তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী তাদের ব্যবস্থা নেয়া হবে।

  • [১]