- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
মুরগি ও ডিমের বাজার স্থিতিশীল রাখতে ছুটির দিনেও অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
শুক্রবার বেলা ১১টার দিকে ছাতকের জাউয়া বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
এসময় মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, অতিরিক্ত দামে ডিম ও মুরগি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ইতি এন্টারপ্রাইজকে ৩ হাজার, নোয়াব আলী পোল্ট্রিকে ৩ হাজার ও ভাই ভাই এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি দল সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো শফিকুল ইসলাম বলেন, যতদিন পর্যন্ত বাজার স্থিতিশীল হচ্ছে না ছুটির দিন সহ প্রত্যেক দিন অভিযান অব্যাহত থাকবে। আজকেও ডিম ও মুরগির আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে।

  • [১]