- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনুদান বিতরণ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির দরিদ্র সদস্যদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪০ জন সদস্যের হাতে অনুদানের অর্থ প্রদানের এ অনুষ্ঠান আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সমিতির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ ও সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশেদ আলমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী,            
প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুনার মজুমদার, অধ্যাপক নাথানায়েল এডউইন ফেয়ারক্রস প্রমুখ। মোট ৭৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]