- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনুর্ধ্ব-১৬ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন’র আয়োজনে প্রতিভা অন্বেষণে অনুর্ধ্ব -১৬  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  সকাল ১০ টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ এখন খেলাধুলায় এগিয়ে গেছে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একটি আলোচিত নাম। তাই নিজের ও দেশের ভাবমূর্তি রক্ষার্থে খেলাধুলার গুরুত্ব অনেক। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে।’
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি অ্যাড. নানু মিয়ার সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মুনিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.ইব্রাহীম চেঙ্গিস, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিরাজুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পারভেজ আহমেদ চৌধুরী, কার্যনিবাহী সদস্য প্রদীপ পাল নিতাই, মো.সেজুল আহমদ, মো. রেজওয়ানুল হক রাজা, কাউন্সিলার হোসেন আহমদ রাসেলসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ টি বিভাগে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বিভাগে ২জন ছেলে ২জন মেয়ে মোট ২০ জনকে জেলা পর্যায়ে বাছাই করা হয়।

  • [১]