স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা দলসহ ৮টি জেলা দল নিয়ে অনুর্ধ্ব ১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও চাঁদপুর।
উদ্বোধনী ম্যাচে দুপুর ২ টায় জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এবং ২য় ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে সুনামগঞ্জ ও নরসিংদী।
গ্রুপ পর্বে ১০ মার্চ শুক্রবার দুপুর ২টায় সিলেট মৌলভীবাজার এবং বিকাল ৪টায় হবিগঞ্জ ও চাঁদপুর, ১১ মার্চ শনিবার দুপুর ২টায় নরসিংদী ও কুমিল্লা এবং বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ, ১২ মার্চ রবিবার দুপুর ২টায় চাঁদপুর ও সিলেট এবং বিকাল ৪টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ, ১৩ মার্চ সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জ ও কুমিল্লা এবং বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী, ১৪ মার্চ মঙ্গলবার দুপুর ২টায় হবিগঞ্জ ও সিলেট এবং বিকাল ৪টায় মৌলভীবাজার ও চাঁদপুর পরস্পরের মুখোমুখি হবে।
১৬ মার্চ বৃহস্পতিবার ১.৪৫মি. প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার্সআপ এবং বিকাল ৪ টায় ২য় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপ রানার্সআপ লড়বে ফাইনালে জায়গা করে নিতে। অনুর্ধ্ব ১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ শনিবার বিকাল সাড়ে ৩টায়।
এদিকে আজ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে দুপুর ১.৩০ মি. জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করবেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাফুফে’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ফুটবল
এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার মো. নাজির আহমদ চৌধুরী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পূষ্ঠপোষকতায় এবং সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশেনের ব্যবস্থাপনায় ৮ দিনব্যাপী অনুর্ধ্ব ১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হচ্ছে।