- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অনুর্ধ্ব ১৮ দাবা প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিভা অন্বেষণ বিভাগের আয়োজনে বালক অনুর্ধ্ব ১৮ দাবা প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার প্রধান অতিথি হিসেবে ১০ দিন ব্যাপি এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান (বিপিএম)।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ সভাপতি সিরাজুর রহমান সিরাজ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক মো. জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান, কার্যনির্বাহী সদস্য মো. আনছারুল হক বাবু, মো. সেজুল আহমেদ, দিলারা বেগম, মৃদুল চন্দ্র তালুকদার, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ পরিষদ মাহসাদুল হাসান চৌধুরী পাভেল, জেলা ক্রীড়া সংস্থার প্রতিভা অন্বেষণ বিভাগের সম্পাদক মো. আকবর আলী। অ্যাড. এনাম আহমেদ’র সঞ্চালনায় এসময় সিনিয়র দাবা খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]