ড. মোহাম্মদ সাদিক
একজন বীর মুক্তিযোদ্ধা যখন আমাদের ছেড়ে চলে যান, তখন লক্ষ প্রপতনের মতো আমাদের হৃদয়ে হাহাকার জেগে উঠে। আমরা এই বরণীয় ব্যক্তিদের বিদায়ের সংবাদে আরষ্ট হই। তিনি এমন একজন ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধের ঊষালগ্নে ২৫ মার্চের কালো রাত্রে পাকিস্তানী নেকড়েদের নির্বিচারে হত্যাযজ্ঞের মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন। একজন দরদী মানুষ, প্রাজ্ঞ আইনজীবী, সুনামগঞ্জের মাটিতে আন্দোলন সংগ্রাম এবং অধিকার আদায়ের যুদ্ধে এক মহানায়কের ভূমিকা পালন করেছেন। সংস্কৃতিবান এই আলোকিত মানুষের চলে যাওয়ায় নিঃসন্দেহে আমাদের হতাশার মুখোমুখি দাঁড় করায়। কারণ, আমরা এখন যে সময়ে বাস করছি সেখানে তাঁর মতো মানুষের উপস্থিতি তিমির বিনাশী এই যুদ্ধে পুণরায় আমাদের সহযাত্রী হতে পারতেন। আজকের প্রেক্ষাপটে আমাদের অগ্রজ প্রতীক এই বিরল ব্যক্তিত্বকে হারিয়ে আমরা কেবল দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারণ করতে পারিÑ‘তোমার স্বপ্নের বাংলাদেশ রচনায় আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করবো’।
এই অসহ শোক কাটিয়ে উঠার জন্য ¯্রষ্টা যেন পরিবারের সদস্যদের শক্তিদান করেন, এই প্রার্থনা করি। আর আমরা যাঁরা তাঁকে ভালোবাসি তাঁরা তাঁর উদ্দেশ্যে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জ্ঞাপন করছি। প্রার্থনা করি যিনি আমাদেরকে এই পৃথিবীতে একটি স্বাধীন দেশ এনে দেবার জন্য নিজের সবটুকু উজার করে দিয়েছেন, পরলোকে তিনি যেন স্বর্গের স্বাধীনতা আবিস্কার করেন।
লেখক. কবি, চেয়ারম্যান- পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)