- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই এখন শ্রীঘরে

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গিয়ে এখন শ্রীঘরে। শনিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাও (নোয়াগাঁও) গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুল কাইয়ুম শনিবার দুপুরে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন তার নিজ বাড়িতে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামের শফরুল ইসলাম ও মজর উদ্দিনসহ ১৩ জন জড়িত বলে অভিযোগ   পত্রে উল্লেখ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাটি তদন্ত করে ডাকাতির কোন আলামত পায়নি। ঘটনাটি পুলিশের নিকট রহস্য সৃষ্টি হলে বিকেল ৪ টার দিকে অভিযোগকারী আব্দুল কাইয়ুমকে পুলিশ আটক করে।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল পরির্দশন করে স্থানীয় গ্রামবাসীর সাথে আলাপ আলোচনা করে জানা গেছে অভিযোগকারীর সঙ্গে প্রতিপক্ষের লোকজনের পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা ডাকাতির অভিযোগ দায়ের করা হয়েছে।  
জগন্নাথপুর থানার ওসি মো. মুছালিন জানান, থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার কারণে অভিযোগকারী আব্দুল কাইয়ুমকে আটক করা হয়ে। সে এখন শ্রীঘরে আছে।

  • [১]