- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে প্রপাগা-া ছড়ানোর প্রতিবাদ করেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও হকনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজল আহমেদ।
তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন কমান্ডারের পুত্র।
রবিবার দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু অনলাইন পোর্টালে আমাদের নাম জড়িয়ে অহেতুক প্রপাগা-া ছড়ানো হয়। আমাদের এলাকার পুলিশ সদস্য মোশাররফ হোসেন ওরফে মোবারক এর বিরুদ্ধে কে বা কারা সংশ্লিষ্ট পুলিশ সদর দপ্তরে অভিযোগ করেছে তা আমাদের জানা নেই। কিন্তু মোশাররফ হোসেন ওরফে মোবারক অনলাইন নিউজে আমাদের পরিবারের লোকজন এবং আমার এক ভাই পুলিশ সদস্য নজরুলের নাম উল্লেখ কর সংবাদ প্রকাশ করান। কোনো প্রকার প্রমাণ ছাড়াই তিনি আমাদের ওপর দোষ চাপিয়েছেন এবং আমাদের হয়রানি করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

  • [১]