- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ
‘শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নে আবারও নৌকা পেতে মরিয়া বিএনপি নেতা মনির উদ্দিন!’ এমন শিরোনামে সিলেটের একটি পত্রিকায় সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ছেন আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মনির উদ্দিন। এছাড়াও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ এবং সাধারণ সম্পাদক, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন।
ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন জানান, আমি সব সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। বিগত ইউপি নির্বাচনে আমাকে কেন্দ্র থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। সেই নির্বাচনে নৌকা প্রতীকে আমি বিপুল ভোটে বিজয়ী হই। এই ইউনিয়ন পরিষদে আগে বার বার বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। একটি কুচক্রী মহল আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি দীর্ঘ দিন ধরে দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার এলাকায় প্রচুর উন্নয়নকাজ বাস্তবায়ন হয়েছে, অনেক রাস্তা, ব্রিজ, স্কুল-মাদরাসায় উন্নয়ন হয়েছে, সেই সাথে আমার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ কাজ চলমান আছে।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন জানান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন কোন সময়ই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবেই বিগত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ জানান, আমাদের উপজেলা কমিটি ২০১৬ সালে গঠন হয়েছে, এই কমিটির আমি সভাপতি। মনির উদ্দিন নামে কেউ আমার কমিটিতে নাই। দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবেই বিগত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আমার কমিটির কেউ নন।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী।

  • [১]