- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অপরাজিতা নারীদের অভিজ্ঞতা বিনিময় সভা

স্টাফ রিপোর্টার
স্থানীয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হল রুমে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।
প্রিপ ট্রাস্ট প্রকল্পের ফিল্ড কো—অর্ডিনেটর মাহবুব আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রিপটাস্ট অপরাজিতা প্রকল্পের জেলা প্রোগ্রাম সমন্বয়কারী ইফতেখার হুসেন মৃধা, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রেজাউল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জামালগঞ্জ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার,ফিল্ড কো—অর্ডিনেটর লাভলী সরকার প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরাজিতা নারীদের মধ্যে উপস্থিত ছিলেন অর্চনা রানী দেবী, খোর্শেদা আক্তার, স্বাধীনা আক্তার, আছিয়া বেগম, জাহানারা বেগম, লতিফা আক্তার প্রমুখ।

  • [১]