- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অপশক্তি প্রতিরোধের প্রত্যয় নিয়ে লন্ডনে শতকণ্ঠে মুক্তির গান

লন্ডন প্রতিনধি
বাংলাদেশের ৪৬তম বিজয় দিবসে উগ্রবাদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রতিরোধের প্রত্যয় নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হল ‘শত কণ্ঠে মুক্তির গান। ১৮ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টিভি চ্যানেল এটিএন বাংলা ইউকের আয়োজনে ইষ্টলন্ডনের রয়েল রিজেন্সি হল পরিণত হয়েছিল নবীন প্রবীণের মিলন মেলায়। বৃটেনের ১১০ দশজন শিল্পীর কণ্ঠে একসাথে উচ্চারিত হয়.‘জয় বাংলা বাংলার জয়’ আমরা ক‘জন নবীণ মাঝি’ ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ সহ অসংখ্য মুক্তির গান। অনুষ্ঠানে অংশ নেন নবীণ প্রবীণ শিল্পীরা, এদের মধ্যে কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আর কেউ বা শুনেছেন মুক্তিযুদ্ধের গল্প। এদের অন্যতম হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দের শিল্পী মাহমুদুর রহমান বেনু, বৃটেনের জনপ্রীয় শিল্পী হিমাংশু গোস্বামী, গৌরি চৌধুরী, আলাউর রহমান থেকে শুরু করে চতুর্থ প্রজন্মের ব্রিটিশ বাঙালি লুৎফুর রহমান সহ বৃটেনের ১১০জন নবীণ প্রবীণ শিল্পী।
টিভি প্রেজেন্টার উর্মি মাজহারের উপস্থাপনায় শুরুতে জাতির জনকের সাতই মার্চের ভাষণ বাজিয়ে শুনানো হয়। এর পর বাংলাদেশ থেকে পাঠানো জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শোনানো হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এটিএনবাংলা ইউকের সিইও হাফিজ আলম বখ্ত। গানের ফাঁকে ফাকে বক্তব্য রাখেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

  • [১]