- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘অপশক্তি’ মঞ্চস্থ

লিপসন আহমেদ
সাংস্কৃতিক সংগঠন সৃষ্টির নাট্যগোষ্ঠীর পরিবেশনায় দ্বিতীয় বারের মতো মঞ্চস্থ হয়েছে নাটক ‘অপশক্তি’। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হাছন রাজা মিনলায়তনে সামিনা চৌধুরী মনির রচনায় ও নির্দেশনায় অপশক্তি নাটকের পান্ডু চরিত্রে শহীদনুর আহমেদ, শান্তি চরিত্রে লক্ষী রাণী, রাজ্জাক চরিত্রে পল্লব ভট্টার্চায, ইসমাইল চরিত্রে এহসানুল হক মাহি, রুস্তম চরিত্রে আকাশ মজুমদার, পেঁপে পাগলা চরিত্রে অমিত রায়, গুরুমা চরিত্রে প্রীথা দে, শিশু শিল্পী বুলু চরিত্রে আদিলা আখঞ্জি , বাঘা চরিত্রে তাওহিদুল হক অহি, স্পিকার চরিত্রে জয় কান্তি দাশ, সেবিকা চরিত্রে শারমিন, আমিনা আক্তার রুবা, শারমিনা আক্তার ও নার্গিস আক্তার অভিনয় করেন।
এছাড়া ও বিভিন্ন চরিত্রে রুহান খান, রাহিয়ান খান, নাহার, ইসমাইল, ইকবাল, সাদিকুর, এনামুল, শফিকুল ইসলাম অভিনয় করেন।
অপশক্তি নাটকের বর্তমান সময়ের কিছু স্বার্থন্বেষী মহলের সিন্ডিকেটে শিশুশ্রম ও সমাজের পিছিয়ে পরা জনগোষ্টীর প্রতি অবজ্ঞা ও নির্যাতনের নেতিবাচক দিক ফোটে উঠেছে। আইনের সুশাসন প্রতিষ্ঠাার মাধ্যমে সমাজে সৌর্হাধ্যপূর্ণ অবস্থান পরিলক্ষিত হয়েছে।
পরে সৃষ্টির সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড.শামছুল আবেদীন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রদীপ পাল নিতাই প্রমুখ।

  • [১]