- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অফিস সহায়ক নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পি সি দাশ, শাল্লা
শাল্লা উপজেলার প্রতাপপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক নিয়োগে দুর্নীতি অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বিকাল ৪ টায় প্রতাপপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিদ্যালয়ে চারটি পদে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয়া হয়। নিয়োগ পরীক্ষায় মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিরুদ্ধে। দুর্নীতি অনিয়ম ও প্রশ্নবিদ্ধ নিয়োগ বাতিল করে পরিচ্ছন্ন নিয়োগের দাবি জানান মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তারা।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরিন্দ্র চন্দ্র দাস বলেন যথাযথ নিয়ম অনুযায়ী নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন প্রকার দুর্নীতি অনিয়ম হয়নি।
ম্যানেজিং কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস বলেন, আমাদের প্রতাপপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের নিয়োগে কোন প্রকার অনিয়ম হয় নাই। এলাকার কিছু লোক এসব করছে বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব জানান, নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]