- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবশেষে জগন্নাথপুরে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

জগন্নাথপুর প্রতিনিধি
অনেক জল্পনা কল্পনার পর অবশেষে জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে বিএনপির ধানের শীষের প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। রবিবার রাতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ৫ টি ইউনিয়নে ধানের শীষের প্রার্থীদের মনোনয়ন ফরম প্রদান করা হয়।
গুলশান অফিস থেকে বিএনপি নেতা অ্যাড.  জিয়াউর রহিম শাহীন জানান, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করা হয়। অপর দ’ুটিতে জমিয়ত থেকে প্রার্থী দেয়া হতে পারে।
যারা ধানের শীষের মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন কলকলিয়া ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা রফিক মিয়া, পাটলী ইউনিয়নে বিএনপি নেতা রফিকুল ইসলাম রফু, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুর রব, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সৈয়দ মোছাব্বির আহমদ, আশারকান্দি ইউনিয়নে বিএনপি নেতা ফখরুল ইসলাম খান।
রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নে বিএনপির কোন প্রার্থীতা ঘোষণা করা হয়নি। এ দুটি ইউনিয়নে ২০দলীয় জোটের শরিক জমিয়ত উলামায়ে ইসলাম থেকে প্রার্থী দিতে সাবেক চারদলীয় জোটের এ আসনের সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী ভাগ বসালেও তিনি এখনো নাম চূড়ান্ত করতে পারেননি।

  • [১]