- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবশেষে জামালগঞ্জের সেই মাদ্রাসা সুপার জেল হাজতে

আকবর হোসেন, জামালগঞ্জ
নানা নাটকীয়কতা আর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদাবাজীর মামলায় জেল হাজতে ঢুকেছেন জামালগঞ্জের কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার নূরুল ইসলাম। তার বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দায়ের করেছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী। মামলা দায়েরের পর জামালগঞ্জ থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন।
মঙ্গলবার সুনামগঞ্জ যুগ্ম  জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শেখ রাজিয়া
 সুলতানার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত অভিযুক্ত সুপার নূরুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। তার বাড়ী বিশম্ভরপুর উপজেলার রতারগাঁওয়ের কুটি পাড়ায় ।
জানা যায়, জামালগঞ্জে কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার নূরুল ইসলামের বিরুদ্ধে পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছিলেন মাদ্রসার সহকারী শিক্ষক শিক্ষিকারা ও পরিচালনা কমিটির সভাপতি। মাদ্রাসার সুপারের অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিকার ও ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন সহকারী শিক্ষক জিল্লুর রহমান,আক্তার হোসেন,মোখলেছুর রহমান,নূরুল হক,আব্দুল করিম,ফেরদাউস বেগম। সভাপতি অভিযোগের পর মাদ্রাসা সুপার ও অভিযোগকারী শিক্ষকদের নিয়ে আলোচনা করে সমাধান চেষ্টা করলেও মাদ্রাসা সুপার সেটাই কর্নপাত না করে সভা থেকে উঠে যান।  
একই ঘটনার পর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সুপার নূরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিন্ধান্তে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জামালগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।

  • [১]