- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবশেষে জামালগঞ্জ থেকে বদলী হলেন বির্তকিত ওসি এলএসডি

জামালগঞ্জ অফিস
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামালগঞ্জ থেকে বদলী হলেন বির্তকিত ওসি এলএসডি সেলিম হায়দার। জামালগঞ্জ থেকে তাঁকে সিলেটের বালাগঞ্জে বদলী করা হয়েছে।  ৩০ সেপটেম্বরের মধ্যে সাচনা বাজার খাদ্য গোদামের দায়িত্ব বুঝিয়ে দেবার জন্য নির্বাহী আদেশে বলা হয়েছে।   
উল্লেখ্য, হাওর এলাকা অধ্যুষিত জামালগঞ্জে টাকার বিনিময়ে সিন্ডিকেট করে ধান ক্রয় করা নিয়ে স্থানীয় কৃষকরা ভোগান্তির শিকার হলে স্থানীয় সাংবাদিকরা ধারাবাহিকভাবে জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকায় সংবাদ পরিবেশন করেন। এর পর ওসিএলএসডি সেলিম হায়দার ক্ষুব্ধ হয়ে সিন্ডিকেটের লোক দিয়ে দুজন জ্যেষ্ঠ সাংবাদিককে লাঞ্ছিত করান। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা দুর্নীতিবাজ ওসিএলএসডির বিচার ও তার অপসারণ চেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। যার অনুলিপি খাদ্যমন্ত্রী ও খাদ্যসচিবকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে উপজেলার কৃষকদের পক্ষ
থেকে জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের কৃষক জামাল মিয়া জেলা প্রশাসক বরাবরে ওসিএলএসডির অনিয়মের আরো একটি অভিযোগ দায়ের করেন।

  • [১]