স্টাফ রিপোর্টার, শাল্লা
শাল্লায় উপজেলা হাসপাতালে প্রধানমন্ত্রীর উপহারের দেয়া ৬০ লক্ষ টাকার নৌ অ্যাম্বুলেন্সটি পানিতে নিমজ্জিত অবস্থা থেকে অবশেষে উদ্ধার হয়েছে। তবে এটি বিকল হয়ে আছে। মেরামত না হলে কাজে আসবে না অত্যাধুনিক এই অ্যাম্বলেন্সটি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২০১৮ সালের ২ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নৌ অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছিল। অযন্তে অবহেলায় থাকতে থাকতে এটি বন্যার পানিতে নিমজ্জিত হয়। এ নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরে গত ২৯ মে ‘শাল্লায় ৬০ লাখ টাকার নৌ অ্যাম্বুলেন্স পানিতে নিমজ্জিত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। জানা যায়, এর আগেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া আরেকটি ৩০ লাখ টাকার কাঠের অ্যাম্বুলেন্সও বিনষ্ট হয়েছে। এখন সেটির অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না। নৌ অ্যাম্বুলেন্সটিও পানিতে ডুবে যাওয়ার কারণে বিকল হয়ে গেছে।
অ্যাম্বুলেন্সটি সচল করার জন্য উর্ধতন কর্তৃপক্ষ কে চিঠি দিয়ে অবগত করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. সেলিনা জাহান।