- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবি জগন্নাথপুর উপজেলা বিএনপির

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরের সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রভাবমুক্ত হয়ে একটি নিরেপক্ষ, অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছে উপজেলা বিএনপির দলীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বুধবার জগন্নাথপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সম্বন্বয়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করে এ দাবি জানান। এ সময় বিএনপির নির্বাচন পরিচালনায় কমিটির প্রধান সম্বন্বয়ক উপজেলা বিএনপির আহবায়ক  কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট জিয়াউর রহমান শাহিন, উপজেলা যুবদলের সাবেক নেতা এম,এ মুকিত উপস্থিত ছিলেন। পারে নেতৃবৃন্দ জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোরছালিন সঙ্গে দেখা করে অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন।

  • [১]