- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবিলম্বে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে- জীবন

স্টাফ রিপোর্টার
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ি পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন।
তিনি বলেন, সরকারের মন্ত্রীরা বলে বেড়াচ্ছেন বাংলাদেশের মানুষের নাকি আয় ক্ষমতা এতো পরিমাণ বেড়েছে যে দ্রব্যমূল্যের দাম বাড়লে বাংলাদেশের মানুষের কষ্ট হবে না। কথাটা একদম ঠিক নয়। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে আপনাদের ক্ষমতা ছাড়তে হবে।
প্রতিবাদ সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, নাদীর আহমদ, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাড.শেরনুর আলী, আকবর আলী, রেজাউল হক, আবুলকালাম আজাদ, আবুল মনসুর শওকত, আনিসুল হক, ফুল মিয়া, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনসার উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েস, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্র দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।

  • [১]