- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বালু ১২ লক্ষ ১২ হাজার ৫শ’ টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাহারাম নদী এলাকাতে এ নিলাম ডাক কার্যক্রম পরিচালনা করা হয়। নিলাম ডাক কার্যক্রম পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২৮ বিজিবির ক্যাপ্টেন নাজমুল, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির রাকিব পাঠান, তাহিরপুর থানার এসআই সিদ্দিকুর রহমান, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, শান্তিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাহারাম নদী এলাকাতে অবৈধভাবে উত্তোলন করা জব্দকৃত বালু শনিবার বিকালে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।

  • [১]