- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দোয়ারায় ৩ জনকে কারাদণ্ড

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড প্রধান করা হয়েছে।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নুরপুর গ্রামের পাশে সুরমা নদী থেকে বালু উত্তোলনের সময় চারটি স্টীলবডি নৌকা জব্দ করা হয়। এসময় নোকায় থাকা তিনজনকে আটক করা হয়। আটককৃত ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত তিনজন হলো জামালগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের ইছবর আলীর পুত্র ছাদেক মিয়া (২০), সাল কালিপুর গ্রামের আয়না মিয়ার পুত্র মরম আলী (৩৮) ও মাইজখলা গ্রামের মধু মিয়ার পুত্র রমজান মিয়া (৩০)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে সুরমা নদী থেকে একটি চক্র রাতের অন্ধকারে বালু উত্তোলন করে আসছিল। শুক্রবার ভোররাতে খবর পেয়ে তিনজনকে আটক করে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

  • [১]