দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে আশ্রয়ন প্রকল্পের জন্য ভরাট করা ভিটে থেকে বালু বিক্রি করার অপরাধে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এসময় সাথে ছিলেন উপজেলা ভুমি অফিসের কানোঙ্গ পিয়ার আহমদ, দোয়ারাবাজার থানার এসআই পান্না লাল দেব, ভূমি অফিসের নাজির শহিদ মিয়া, সার্ভেয়ার রিপন চাকমা প্রমুখ।
সন্ধায় মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলেন সুরমা ইউনিয়নের কদমতলি গ্রামের মৃত. আঞ্জব আলীর পুত্র আহমদ আলীকে ৪৩ হাজার টাকা, মান্নারগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামের হাজল মিয়ার পুত্র আশরাফ আলীকে ২ হাজার টাকা, বিশম্ভপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের আলমাডহর গ্রামের রতি রঞ্জন তালুকদারের পুত্র রঞ্জন তালুকদার কে ৫ হাজার টাকা।
এসময় বালু ভর্তি একটি ইঞ্জিন নৌকা আটক করা হয়েছে। নৌকার মালিক জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের ইনাতনগর গ্রামের রাজেন্দ্র দাসের পুত্র উপানন্দ দাস।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, শুক্রবার বিকেলে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ভাবে কদমতলি এলাকার আশ্রয়ন প্রকল্পের জন্য ভরাট করা ভিটে থেকে তাদেরকে আটক করা হয়েছে। এসময় বালু বিক্রির সময় তিনজন সহ নৌকা আটক করি। এদের তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।