- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

অবৈধভাবে লাফার্জের ক্রাশিং চুনাপাথর বিক্রি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক

ছাতক প্রতিনিধি
ছাতকস্থ লাফার্জ হোলসিম কর্তৃক অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি নিয়ে ব্যবসায়ীদের প্রতিবাদের অংশ হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়র মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক ব্যবসায়ী—শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী প্রমুখ।
সভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, উপসচিব, লাফার্জ হোলসিমের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ সহ ছাতকের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লাফার্জ হোলসিম কর্তৃক অবৈধভাবে ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি করায় ছাতক তথা সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী চুনাপাথর ব্যবসা এবং ব্যবসায়ী—শ্রমিকদের উপর যে নেতিবাচক প্রভাব পড়েছে তার বিস্তারিত একটি চিত্র তুলে ধরেছেন বলে ব্যবসায়ী—শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানিয়েছেন।
তিনি আরো জানান, সভায় ক্রাশিং চুনাপাথর উৎপাদন এবং খোলাবাজারে বিক্রির বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এসব বিষয়ে লাফার্জ হোলসিম কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের স্বপক্ষে কোন গ্রহণযোগ্য যুক্তি উপস্থাপন করতে পারেনি। অবশেষে ক্রাশিং চুনাপাথর উৎপাদন ও বিপনন নিয়ে লাফার্জ হোলসিমের কি করণীয় এ ব্যবাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত লাফার্জ কর্তৃপক্ষ আগামী ১০ জানুয়ারি মন্ত্রণালয়ে জানাবেন। বৈঠকে লাফার্জ হোলসিম কর্তৃপক্ষ ১০ জানুয়ারী পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন বলে সেলিম চৌধুরী জানিয়েছেন।
এসময় ছাতক পৌরসভার সাবেক মেয়র¡ আব্দুল ওয়াহিদ মজনু, ব্যবসায়ী সৈয়দ আহমদ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ব্যবসায়ী—শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আবুল হাসান, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামছু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]