স্টাফ রিপোর্টার
আব্দুর জহুর সেতুর অ্যাপ্রোচ সড়কের নীচে অবৈধ ভাবে বাস রেখে সড়ক দখল করে রাখার দায়ে চারটি বাসকে জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন নাহার রুমা’র নেতৃত্বে সড়কের উপরে অবৈধভাবে পার্কি করে রাখা বাসগুলোর উপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা প্রদান করা হয়।
এসময় এনা পরিবহনের কতগুলো বাসের উপর জরিমানা প্রদান করা হয় এবং বাসগুলোর চালকসহ স্টাফদের জানিয়ে দেওয়া হয়, এরপর ও যদি তারা সড়কের উপর অবৈধভাবে বাস রেখে সড়ক দখল করে রাখে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিনই বাস পার্কি করে সড়ক সংকুচিত করা হয়। একারণে সড়কে যানঝটও সৃষ্টি হয়।
বাসস