ধোপাজান ও জাদুকাটা নদী থেকে অবৈধ বোমা ড্রেজার উচ্ছেদের দাবি জানিয়েছে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সৈয়দপুর গ্রামে সভায় এই দাবি জানানো হয়।
সংঘের সভাপতি মো. নাছির মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস, সুনামগঞ্জ জেলা সভাপতি বাদল সরকার, জেলা বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক অদুদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল কাদির, প্রচার সম্পাদক নজরুল ইসলাম নজু, সদস্য আবুল বাশার প্রমুখ।
সভায় গত ৭ নভেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার ‘বাংলা টিলা’র পাথর খেখোদের সৃষ্ট মরণফাঁদে পড়ে নিহত ৪ কিশোর ও ২ জন শ্রমিক সহ ৬জন নিহত হওয়ায় ত্রীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এদিকে সভার শুরুতে জেলা বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়ার মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও আজ শুক্রবার দুপুর ২টায় তাহিরপুর উপজেলার পাঠান পাড়ায় প্রয়াত নেতা সিরাজ মিয়ার শোকসভা সফল করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি