স্টাফ রিপোর্টার
নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের সুনামগঞ্জ শহরতলির ফকিরনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ফকিরনগর গ্রামবাসীর আয়োজনে ভাঙন কবলিত নদীর পাড়ে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফকিরনগর গ্রামের বাসিন্দা খলিলুর রহমান, রুহিনূর ইমন, লিমন মিয়া, শাহলম মিয়া, সুমন মিয়া, আহাদ মিয়া, সিরাজুল প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন লাগিয়ে নদীর তীর থেকে বালু তুলছে, এতে আমাদের ঘরবাড়ি বিলীনের পথে। অবৈধ ডেজার মেশিন জব্দ করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে ফকিরনগর গ্রামবাসীর পক্ষ থেকে অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, কেউ যদি অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে নদী থেকে বালু উত্তোলন করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।